মূল পাতা

গাইবান্ধা জেলাধিন পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রাম । এই গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া মোলাম খালি নদীর মোহনায় ভেসে উঠা চর । সেই চরের মাঝে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান এই পবনাপুর এফ এম উচ্চ বিদ্যালয় । যার কোড – ৬২৫২ , ই আই আই এন-১২১৩৭১ , এম পি ও কোড – ৮৭০৪০৪১৩০১ । বিদ্যালয়টি ১৯৩৫ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৬৭ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে । বিদ্যালয়টিতে বিজ্ঞান বিভাগ চালু হয় ১৯৬৮ সালে। বর্তমানে বিদ্যালয়টিতে বিজ্ঞান , মানবিক , ব্যবসায়িক শিক্ষা শাখা সহ কম্পিউটার , কৃষি , কাব্যতীর্থ  শিক্ষা চালু আছে । ১১৩ শতাংশ জমির উপর গড়ে উঠা এই শিক্ষা প্রতিষ্ঠানে ১১ জন শিক্ষক , ০০ জন অফিস সহকারী ও ০১ জন নৈশ প্রহরী ০১ জন পরিচ্ছন্নতা কর্মী ০১ আয়া কর্তব্যরত আছেন । ২০২৫ শিক্ষাবর্ষে মোট শিক্ষার্থী সংখ্যা ৪৫৭ জন ।